গ্যেটে ইনস্টিটিউটে স্টর্ম স্টিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্য, সংগীত ও অভিনয়ের সম্মিলিত সাংস্কৃতিক পরিবেশনা ‘স্টর্ম স্টিল’। অস্ট্রেলিয়ান লেখক পিটার হ্যাংকের স্টর্ম স্টিল উপন্যাস অবলম্বনে সাজানো হয়েছে পরিবেশনাটি। উপন্যাসটিকে মঞ্চ উপযোগী করেছেন সংগীতকার ভ্যারুন কিশোর এবং অভিনয়শিল্পী তানাজি দাসগুপ্তা। উপন্যাসটিকে সংগীতে রূপান্তর করেছেন ভ্যারুন আর দৃশ্যানুভূতি তৈরি করেছেন তানাজি।

আজ বৃহস্পতিবার রাত আটটায় রাজধানীর গ্যেটে ইনস্টিটিউট মিলনায়তনে উপস্থাপিত হবে এ প্রদর্শনী। এটি সবার জন্য উন্মুক্ত। একই সময়ে আগামীকাল শুক্রবার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে ফ্যাশন হাউস যাত্রাবিরতি প্রাঙ্গণেও দেখা যাবে পরিবেশনাটি।