গ্রন্থসম্ভারের প্রকাশনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধুনা বিলুপ্ত সিলেটি নাগরীলিপিতে ২৫টি বই প্রকাশ করেছে উৎস প্রকাশন। নাগরী গ্রন্থসম্ভার নামের এই বইগুলোর প্রকাশনা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল গতকাল সকালে শাহবাগের পাঠক সমাবেশ মিলনায়তনে। বইগুলো সম্পাদনা করেছেন মো. আবদুল মান্নান ও মোস্তফা সেলিম। জানানো হয়, ৩১ জানুয়ারি পর্যন্ত বিশেষ ছাড়ে সাড়ে পাঁচ হাজার টাকায় বাংলা বইগুলো সংগ্রহ করা যাবে।