গ্রামীণ আবহে হবে ডিরেক্টরস গিল্ডের পিকনিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণ আবহে আয়োজন করা হয়েছে টেলিভিশন পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’-এর পিকনিক। ৩ ফেব্রুয়ারি ঢাকার পাশের একটি পিকনিক স্পটে দিনব্যাপী চলবে তাদের এই আয়োজন। এ নিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, ‘পুরো আয়োজন গ্রামীণ মেলা আবহে করব আমরা। এতে চুড়ি-ফিতা-দুলের দোকান যেমন থাকবে, তেমনি নানা ধরনের খেলাধুলাও থাকবে। নানা ধরনের সাংস্কৃতিক আয়োজনও করা হবে এই পিকনিকে।’
অলিক জানালেন, ডিরেক্টরস গিল্ডের পিকনিক হলেও এখানে মিডিয়ার সঙ্গে যুক্ত সবাই অংশ নিতে পারবেন। নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিয়ে পরিবারসহ হাজির হতে পারবেন এখানে। ৩ ফেব্রুয়ারি সকালে ঢাকার বিভিন্ন জায়গা থেকে নির্দিষ্ট সময়ে বাস ছাড়বে। চাইলে ব্যক্তিগত গাড়িতেও যোগ দেওয়া যাবে পিকনিকে।