গ্রামীণ মূকাভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি মনে করি, গ্রামীণ মূকাভিনয় সমাজসচেতনতার হাতিয়ার। গ্রামীণ মানুষের মধ্যে নানা বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে পারলে তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহস পাবে।’ বললেন কাজী মশহুরুল হুদা। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই মূকাভিনেতা এবার ‘মূকাভিনয়’ বিষয়ে কর্মশালা পরিচালনা করেছেন। কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগ।কর্মশালার সমাপনী উপলক্ষে আজ রোববার গ্রামীণ মূকাভিনয়ের দুটি প্রদর্শনী হবে। বিকেল পাঁচটায় হবে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে এবং সন্ধ্যা সাতটায় মূল থিয়েটার হলে। অভিনয় করবেন কর্মশালায় অংশগ্রহণকারীরা। নির্দেশনা দিচ্ছেন কাজী মশহুরুল হুদা।