গ্রামীণফোনের সঙ্গে অনন্ত জলিলের মোস্ট ওয়েলকাম-টু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনন্ত জলিলের পরবর্তী ছবি মোস্ট ওয়েলকাম টু-এর কনটেন্ট ব্যবহারের একক অধিকার পাচ্ছেন গ্রামীণফোনের গ্রাহকেরা। ছবিটি মুক্তি পাওয়ার আগেই এ ছবির গান শুনতে, ডাউনলোড করতে ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করতে পারবেন।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিলের উপস্থিতিতে এসব তথ্য জানায় গ্রামীণফোন। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব মার্কেটিং রাজীব ভট্টাচার্য, হেড অব মার্কেট কমিউনিকেশন সাজিদ রিজওয়ান ও চিত্র নায়িকা বর্ষা।