গ্রামের উন্নয়নে বলিউড তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গ্রামগুলোর উন্নয়নে এগিয়ে আসছেন বলিউড তারকারা। প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে এনডিটিভি-টয়োটা গ্রিনঅ্যাথন। ৫০৮টি গ্রামের উন্নয়নে তাঁরা সংগ্রহ করেছেন ৮ দশমিক ৮৯ কোটি রুপি। এর মধ্যে শাহরুখ খান দায়িত্ব নিয়েছেন ১২টি গ্রামের, আমির খান পাঁচটি। গ্রিনঅ্যাথনের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়া নিয়েছেন দুটি গ্রামের দায়িত্ব। শহীদ কাপুর থাকছেন তিনটি গ্রামের জনগণের পাশে। এ ছাড়া রাহুল বোস, অর্জুন কাপুর, বাপ্পি লাহিড়ী নিচ্ছেন একটি করে গ্রামের দেখভালের দায়িত্ব। আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে এ গ্রামগুলোর মানুষের পাশে থাকবেন এই তারকারা। আইএএনএস।