গ্রুপ থিয়েটার দিবসে নানা আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ গ্রুপ থিয়েটার দিবস। দিনটি উদ্যাপনের জন্য নানা আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। সংগঠনটির প্রচার সম্পাদক মীর জাহিদ হাসান জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ও বাইরে এই অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। বিশিষ্ট নাট্যজনদের আলোক প্রজ্জ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। মূল মিলনায়তনে থাকছে নাট্যজনদের শুভেচ্ছা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান—একক গান, পুঁথিপাঠ, কাওয়ালি, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান।