গ্রুপ থিয়েটার ফেডারেশনের জাতীয় সম্মেলন যশোরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ ও ২৬ এপ্রিল যশোরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের একবিংশতম জাতীয় সম্মেলন। এবার সম্মেলনের স্লোগান হলো ‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়’। ২৫ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় যশোর পৌর পার্কে দুদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
গতকাল সোমবার বিকেলে শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজনে বিস্তারিত তথ্য জানালেন ফেডারেশনের নেতারা। উপস্থিত ছিলেন ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী, সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, সহকারী সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রুপ থিয়েটারভুক্ত সব দলের মধ্যে সমন্বয় সাধনের জন্য প্রতি বিভাগে একজন বিভাগীয় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। এর ফলে কোন বিভাগে কোন ধরনের নাটক মঞ্চায়ন হচ্ছে, তা জানা যাবে। বিগত দিনের বিভিন্ন সংকটকে চিহ্নিত করে এবারের সম্মেলনে তার সমাধানের চেষ্টা করা হবে।