গ্রুপ থিয়েটার ফেডারেশনের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কমিটি নির্বাচনের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২১তম জাতীয় সম্মেলন। গতকাল শনিবার যশোরের জেলা শিল্পকলা একাডেমীতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে লোকনাট্য দল (সিদ্ধেশ্বরী)-এর দলপ্রধান লিয়াকত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় ফেডারেশনের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নতুন সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন সময় নাট্যদলের আকতারুজ্জামান। সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী ও ঢাকা পদাতিকের নাদের চৌধুরী। সহকারী সেক্রেটারি জেনারেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন থিয়েটার আর্ট ইউনিটের চন্দন রেজা। অর্থ সম্পাদক হয়েছেন মহাকাল নাট্য সম্প্রদায়ের মীর জাহিদ হাসান।
গতকাল শনিবার উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয় যশোর শিল্পকলা একাডেমী ভবনে। ‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়’ স্লোগান নিয়ে দুই দিনের এ সম্মেলনে ফেডারেশনের অন্তর্ভুক্ত ২২৮টি নাট্য সংগঠনের মধ্যে ২১৯টি ও ১৮টি সহযোগী সংগঠনের হাজারো নাট্যকর্মী অংশ নেন। বিজ্ঞপ্তি।