গ্রেপ্তার হয়ে ছাড়া পেলেন উইদারস্পুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনের চোখে সবাই সমান—কথাটা ফের সত্যি প্রমাণ করলেন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার নিরাপত্তারক্ষীরা। গত শুক্রবারের ঘটনা, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অস্কারজয়ী অভিনেত্রী রিজ উইদারস্পুনের স্বামী জিম টথ। পাশে বসেছিলেন উইদারস্পুন নিজেও। গাড়ির গতিবেগ সীমা লঙ্ঘন করতেই গাড়ি থামিয়ে দুজনকে বের করে আনে পুলিশ। উইদারস্পুন ভেবেছিলেন, নিজের তারকাখ্যাতি জাহির করে পার পাবেন। বিধিবাম, পুলিশ তাঁকে চিনতেও পারেনি। চিনলেও হয়তো বুঝতে দেয়নি। কয়েক পশলা বাগিবতণ্ডা শেষে সোজা জেলে ঢোকানো হয় উইদারস্পুন ও তাঁর স্বামীকে। অভিযোগ নথিভুক্ত করে তারপরই ছেড়ে দেওয়া হয় দুজনকে। এএফপি।