গ্র্যামি অ্যাওয়ার্ডে বাপ্পি লাহিড়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ভারতীয় হিসেবে গ্র্যামি অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সদস্য হতে চলছেন উপমহাদেশের জনপ্রিয় শিল্পী-সুরকার বাপ্পি লাহিড়ী। ২০১২ সালে অনুষ্ঠেয় গ্র্যামি অ্যাওয়ার্ডেই তাঁকে জুরি বোর্ডের একজন সদস্য হিসেবে দেখো যাবে। এ নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। গ্র্যামি অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সদস্য হওয়ার প্রতিক্রিয়ায় বাপ্পি লাহিড়ী বলেছেন, ‘আগামী বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের একজন সদস্য হয়েছি। আমার ভোটে গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ীরা নির্বাচিত হবেন, এ কথা শুনতেই ভালো লাগছে। তা ছাড়া প্রথম একজন ভারতীয় হিসেবে এ ধরনের আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে বেশ সম্মানিত বোধ করছি।’গ্র্যামি অ্যাওয়ার্ডের এবারের জমকালো আসরটি লস অ্যাঞ্জেলসের স্টেপলেস সেন্টারে অনুষ্ঠিত হবে এ মাসের ১৩ তারিখ।