গ্র্যামিতে আবার লেডি গাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচিত্র সব কাণ্ডকীর্তি করতে ভালোবাসেন লেডি গাগা। তবে আসর মাতাতে সত্যিই জুড়ি নেই তাঁর। সে কারণেই সম্ভবত লেডি আবার ডাক পেলেন গ্র্যামির মতো সম্মানজনক আসরের মঞ্চে। এই পুরস্কার অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো গাইবেন লেডি গাগা। এর আগের বার এলটন জনের সঙ্গে গ্র্যামির মঞ্চে গেয়েছিলেন এই পপ তারকা। ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে বসবে গ্র্যামি এওয়ার্ড আসর। ওয়েবসাইট।