গ্র্যামিতে রবিশঙ্করের মরণোত্তর মনোনয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্ডিত রবিশঙ্কর
পণ্ডিত রবিশঙ্কর

পণ্ডিত রবিশঙ্করকে এ বছরের শুরুর দিকে দুটো গ্র্যামির সম্মাননা দেওয়া হয়েছিল। প্রয়াত ভারতীয় সেতার কিংবদন্তি তাঁর দ্য লিভিং রুম সেশনস পার্ট টু অ্যালবামের জন্য আবারও ৫৬তম গ্র্যামি পুরস্কারে মরণোত্তর মনোনয়ন পেলেন। গত বছরের ডিসেম্বরে ৯২ বছর বয়সে মারা যান পণ্ডিত রবিশঙ্কর।

মৃত্যুর এক দিন পরই গ্র্যামিতে আজীবন সম্মাননা দেওয়া হয় তাঁকে। ওয়ার্ল্ড মিউজিক বিভাগেও একটি পুরস্কার জেতেন দ্য লিভিং রুম সেশনস পার্ট ওয়ান্লঅ্যালবামের জন্য। দুই সন্তান আনুশকা শঙ্কর ও নোরা জোন্স বাবার হয়ে এই পুরস্কার গ্রহণ করেন। এবারও ওয়ার্ল্ড মিউজিক বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। আইএএনএস।