গ্র্যামির আজীবন সম্মাননা পাচ্ছেন পণ্ডিত রবিশঙ্কর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার গ্র্যামিতে আজীবন সম্মাননা পাচ্ছেন সদ্য প্রয়াত পণ্ডিত রবিশঙ্কর। ৫৫তম গ্র্যামি পুরস্কারের আয়োজকেরা গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। আগামী ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে। অ্যাওয়ার্ড কমিটির মুখপাত্র স্টেফানি শেল জানান, রবিশঙ্করের মৃত্যুর আগেই এ সিদ্ধান্ত হয়েছিল। আর তা গত সপ্তাহে টেলিফোনে রবিশঙ্করকে জানিয়েছিলেন অ্যাওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিল পোর্টনাউ।এর আগে তিনবার গ্র্যামি পুরস্কার জিতেছিলেন রবিশঙ্কর।এ বছর এই আজীবন সম্মাননার জন্য সাতজন শিল্পীকে মনোনয়ন দেওয়া হয়। রবিশঙ্কর ছাড়া এ তালিকায় আরও ছিলেন ক্যারল কিং, দ্য টেম্পটেশন দলের শিল্পীরা।১১ ডিসেম্বর সকালে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে মারা যান পণ্ডিত রবিশঙ্কর।জি নিউজ ব্যুরো।