গ্র্যামির আজীবন সম্মাননা পেলেন রবিশঙ্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লস অ্যাঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে ১০ ফেব্রুয়ারি রোববার বসেছিল গ্র্যামি পুরস্কার প্রদানের ৫৫তম আসর। এ আসরে আজীবন সম্মাননা পেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ প্রয়াত পণ্ডিত রবিশঙ্কর। বেস্ট ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম বিভাগে পুরস্কৃত হয়েছেন পণ্ডিত রবিশঙ্কর। তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন তাঁর মেয়ে আনুশকা শঙ্কর। একই বিভাগে মনোনীত হয়েছিলেন আনুশকা। বাবার পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘আমার বাবা যদি নিজে উপস্থিত থেকে এই পুরস্কার গ্রহণ করতে পারতেন, তাহলে অনেক বেশি ভালো হতো।’ এ বছর গ্র্যামির মূল বিভাগগুলোতে সাফল্য দেখিয়েছে মার্কিন পপ ব্যান্ড ফান, ব্রিটিশ রক ব্যান্ড মামফোর্ড অ্যান্ড সন্স, মার্কিন রক ব্যান্ড দ্য ব্ল্যাক কিস এবং বেলিজিয়ান বংশোদ্ভূত অস্ট্রেলীয় সংগীতশিল্পী গোটাই।এবারে ৮০টিরও বেশি বিভাগে গ্রামোফোন আকৃতির গ্র্যামি পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল অ্যাকাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেস। গতকাল রোববার তিন ঘণ্টার গ্র্যামি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বেশিরভাগ বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে সিবিএস টিভি। এক খবরে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বছরের সেরা গান নির্বাচিত হয়েছে ফান ব্যান্ডের ‘উই আর ইয়ং’। বেস্ট নিউ আর্টিস্ট বিভাগেও পুরস্কৃত হয়েছে ব্যান্ডটি। রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে গ্র্যামি পেয়েছে গোটাইয়ের ‘সামবডি দ্যাট আই ইউসড টু নো’। এবার মোট তিনটি গ্র্যামি পুরস্কার পেয়েছেন অস্ট্রেলীয় এ শিল্পী। ‘ব্যাবেল’ অ্যালবামের জন্য বছরের সেরা অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছে ব্রিটিশ রক ব্যান্ড মামফোর্ড অ্যান্ড সন্স। ‘সেট ফায়ার টু দ্য রেইন’ গানের জন্য বেস্ট পপ সলো পারফর্মেন্স বিভাগে গ্র্যামি পেয়েছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল। মোট চারটি বিভাগে পুরস্কার পেয়েছে মার্কিন রক ব্যান্ড দ্য ব্ল্যাক কিস। বেস্ট ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম বিভাগে পুরস্কৃত হয়েছে স্যার পল ম্যাকার্টনির ‘কিসেস অন দ্য বটম’। বেস্ট হিস্টোরিক্যাল অ্যালবাম নির্বাচিত হয়েছে মার্কিন রক ব্যান্ড দ্য বিচ বয়েজের ‘দ্য স্মাইল সেশনস’।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন মার্কিন র্যাপ সংগীতশিল্পী এলএল কুল জে। তারা ঝলমলে অনুষ্ঠানটিতে মঞ্চ পরিবেশনায় অংশ নিয়েছেন টেইলর সুইফট, স্যার এলটন জন, জাস্টিন টিম্বারলেক, অ্যালিসিয়া কিস, ক্যারি আন্ডারউড, স্টিং, ব্রুনো মারস, রিয়ান্না, বব মার্লের ছেলে জিগি মার্লে প্রমুখ।