গ্র্যামির বিচারক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংগীতের অস্কার হিসেবে পরিচিত এই পুরস্কার শিল্পীর জীবনে আরাধ্য একটি বস্তু। খ্যাতিমান ভারতীয় সংগীতশিল্পী বাপ্পি লাহিড়িও সেই আরাধনা করেছেন। তাঁর ওয়ার্ল্ড, পিস অ্যান্ড হারমনি অ্যালবামটি এবার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য বিচারকদের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু প্রধান পাঁচটি শাখার একটিতেও মনোনয়ন পায়নি সেটি। তাতে অবশ্য বেজার হওয়ার কথা প্রখ্যাত এই শিল্পীর। কিন্তু অন্য একটি খবর বিষাদের কালো মেঘ সরিয়ে দিয়েছে।আগামী বছর খোদ বাপ্পি লাহিড়িই গ্র্যামি অ্যাওয়ার্ডে বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এবার যিনি প্রতিযোগী, আগামীবার তিনি বিচারকের আসনে আসীন হবেন। ওয়েবসাইট।