গ্লোডেন গ্লোবে ফের এ আর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও শিরোনাম হলো ড্যানি বোয়েল ও এ আর রহমান জুটি। গেলবার স্লামডগ মিলিয়নিয়ার দিয়ে অস্কার মাত করেছিলেন এই দুজন। এবার এই জুটির ১২৭ আওয়ারস ছবিটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা গান বিভাগে মনোনয়ন পেয়েছে। গত বছরও স্লামডগ মিলিয়নিয়ার দিয়ে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেছিলেন এ আর রহমান। আগামী ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে গোল্ডেন গ্লোবের আসর বসবে। গত মঙ্গলবার বিভিন্ন বিভাগে মনোনয়ন পাওয়া ছবি ও অভিনেতা-অভিনেত্রীর নাম ঘোষণা করা হয়। সেরা ছবি হিসেবে মনোনয়ন পেয়েছে দ্য কিংস স্পিচ। ছবিতে রাজা ষষ্ঠ জর্জের ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন কলিন ফার্থ। ওয়েবসাইট।