গ্লোবাল পোয়েট্রি ডে পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গতকাল শনিবার পালিত হয়েছে কবিতাবিষয়ক দিবস ‘গ্লোবাল পোয়েট্রি ডে’।
এ উপলক্ষে রাজধানীর কাঁটাবনের রাঁচী গ্রন্থনিকেতনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কবি মানিক মোহাম্মদ রাজ্জাক। পোয়েট্রি অব ইয়োগা নামের একটি সংগঠনের উদ্যোগে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়। তবে বাংলাদেশে এ আয়োজন এবারই প্রথম। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বদরুল হায়দার, সৈকত হাবিব, শেখ বাতেন, বিনয় বর্মণ, নূর কামরুন নাহার, শামস হক প্রমুখ।