গয়নার ব্যবসায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগেসরা সুন্দরী বলে একবার স্বীকৃতি পেলে আর কী চাই তাঁর! তখন গোটা দুনিয়াটাই তাঁর করতলে এসে যায়। ঐশ্বরিয়া রাই বচ্চনের বেলায়ও এর ব্যত্যয় ঘটেনি। চলচ্চিত্র তো বটেই, ফ্যাশন ও মডেলিংয়ের ভুবনও তিনি রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন। এর মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাধিক প্রতিষ্ঠান ঐশ্বরিয়াকে সামনে রেখে বিশেষ ধরনের গয়না বাজারে ছেড়ে সাফল্য পেয়েছে। এবার ঐশ্বরিয়া নিজেই ‘জুয়েলারি লাইন’ নিয়ে আসছেন। অবশ্য ভারতীয় নারীদের এ ব্যবসায় জেঁকে বসা নতুন নয়। এর মধ্যে উল্লেখযোগ্য দুজন হলেন নীলম কোঠারি ও ফারাহ খান। ওয়েবসাইট।