গয়া অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা হাভিয়ার বারদেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড অভিনেতা হাভিয়ার বারদেম এবার পেলেন স্পেনের গয়া চলচ্চিত্র পুরস্কার। বিউটিফুল ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পেলেন। হাভিয়ার বারদেম এর আগে চারবার এ পুরস্কার পেয়েছেন। কিছুদিন আগে বারদেম ও পেনেলোপে ক্রুজ দম্পতির ঘর আলো করে একটি সন্তান এসেছে। ৪১ বছর বয়সী এই অভিনেতা পুরস্কারটি তাঁর স্ত্রী ও ছেলের উদ্দেশে উৎসর্গ করেছেন। বাফটার পর এবার গয়া চলচ্চিত্র পুরস্কারেও দ্য কিংস স্পিচ-এর জয়জয়কার। সেরা ইউরোপীয় ছবির পুরস্কার পেয়েছে টম হুপারের দ্য কিংস স্পিচ। ওয়েবসাইট।