ঘটনাটা বাস্তবে ঘটলে মন্দ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘মানিব্যাগ ফ্যান্টাসি’। নাট্যরূপ দিয়েছেন তৌহিন হাসান। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। নাটকে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। কথা হলো তাঁর সঙ্গে।কী কুঝরছেন?আমরা এখন ধামরাইয়ে। স্বাধীনতা দিবসের জন্য তুফান আলীর ভূত নামে একটি নাটকের কাজ করছি। পরিচালনা করছেন তানভীর হোসেন। এখানে আমার সঙ্গে একটি পুতুল থাকে। পুতুলটির ঠোঁট দিয়ে আমি কথা বলি। আমি তাকে তুফান আলী বলে ডাকি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী নিয়ে পুতুলটি নানা ব্যঙ্গাত্মক কথা বলে। অনেকটা এম আর আখতার মুকুলের চরমপত্র-এর মতো। একপর্যায়ে আমি পাকিস্তানি হানাদার বাহিনীর রোষানলে পড়ি।মুক্তিযুদ্ধের ওই সময়টা নাটকে কতটা সার্থকভাবে তুলে ধরা সম্ভব হবে?অনেকটাই তুলে ধরা সম্ভব হবে। ধামরাইয়ে এখনো কিছু পুরোনো বাড়ি আছে। এলাকায়ও ওই সময়ের আবহটা পাওয়া যায়। পুতুলের ঠোঁটে কথা বলার কাজটা কিন্তু খুব মজার। ভেন্ট্রিলোকুইজম। এত দিন এটা টিভিতে দেখেছি, এবার নিজেই করছি। এর জন্য অনেক মহড়া করতে হয়েছে। আর গল্পটা ব্যতিক্রমী। নাটকটি স্বাধীনতা দিবসে এটিএন বাংলায় প্রচারিত হবে।মানিব্যাগ ফ্যান্টাসি নাটকে আপনি দেখছি রাতারাতি ধনী হয়ে যাচ্ছেন।একটা মানিব্যাগ আমার বর্তমান অবস্থা পাল্টে দেয়। কিন্তু শেষ পর্যন্ত মানিব্যাগটি এক বন্ধু চুরি করে। এরপর আবার আগের অবস্থায় ফিরে যাই। ধনী হওয়ার পর যারা আমার পাশে ভিড় করেছিল, তারাও সবাই দূরে সরে যায়। সবার চেহারা চিনতে পারি। ঘটনার পুরোটাই অবাস্তব। তবে বাস্তবে ঘটলে মন্দ হবে না, যদি মানিব্যাগটা না হারায়।আজ তো দেশ টিভিতে আপনার অভিনীত সীমান্ত ধারাবাহিকটিও দেখানো হবে।নাটকে আমি যাত্রাদলের একজন সদস্য। নায়ক হওয়ার স্বপ্ন দেখি। নায়ক হওয়ার জন্য আমার অনেক আয়োজন, কিন্তু ফল শূন্য। মঞ্চে উঠেই ভুল করতে শুরু করি। আমার কিন্তু পানিভীতি আছে। সাঁতার জানি না তো, তাই। নাটকে পানিতে ঝাঁপ দেওয়ার একটা দৃশ্য ছিল। পরিচালক বদরুল আনামকে অনেক অনুরোধ করে শেষ পর্যন্ত অন্য একজনের মাধ্যমে দৃশ্যটি ধারণ করা হয়।বিনোদন প্রতিবেদক