ঘর ছিল না জে-লোর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ যাঁর সম্পদের হিসাব রাখা মুশকিল, খ্যাতি যাঁর বিশ্বজুড়ে; তাঁরই একসময় মাথার ওপর ছাদ ছিল না। এক সাক্ষাৎকারে নিজের জীবনের এমন ঘটনার কথা জানিয়েছেন সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী জেনিফার লোপেজ।
‘মা আর আমার ঝগড়া হয়েছিল। আমি কলেজে যেতে চাইনি। নাচকেই পেশা হিসেবে নিতে চেয়েছিলাম। নাচের স্টুডিওর সোফাতেই রাতে ঘুমাতাম। আমার ঘর ছিল না, কিন্তু মাকে তখন আমি বলেছি, এটাই আমি করতে চাই।’ বলেন তিনি।
সে সময়ে তাঁর বয়স ছিল ১৮। বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাঁকে। কয়েক মাস পরই ইউরোপে নাচের কাজ পেয়ে যান তিনি। আর এক বছরের মধ্যেই লস অ্যাঞ্জেলেসে স্থায়ী কাজ পেয়ে যান। আইএএনএস।