ঘর বাঁধছেন বিয়ন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাঁটছড়া বাঁধলেও ঘর বাঁধা হয়নি এ পর্যন্ত। এবার সেটাই চাইছেন বিয়ন্স নোয়েলস। র্যাপার স্বামী জে-জেডের সঙ্গে এবার থিতু হওয়ার ইঙ্গিত দিলেন এই সংগীতশিল্পী। ‘টুনাইট শো’ নামের একটি অনুষ্ঠানে সেদিন বললেন, ‘আমি সব সময় চেয়ে এসেছি, ৩০ বছর বয়সে মা হব।’ বিয়ন্সের বয়স এখন ২৯। সহজেই বোধগম্য, দরজায় কড়া নাড়ছে ৩০; আর তাই এমন হঠাৎ নড়েচড়ে বসা। অনুষ্ঠান উপস্থাপকের সঙ্গে কথোপকথনে বিয়ন্স বললেন, ‘সামনের জন্মদিনটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আগে চেয়েছিলাম, এই ৩০ বছর বয়সেই বিদায় বলব সংগীত দুনিয়াকে। কিন্তু না, তা মনে হয় পারছি না।’ ওয়েবসাইট।