ঘরে আরও ১০ বাচ্চা চান শার্লিজ থেরন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বাচ্চার দুষ্টুমিই অনেক সময় প্রাণ অতিষ্ঠ করে তোলে, সেখানে ১০-১০টি বাচ্চার মা হওয়ার স্বপ্ন দেখছেন হলিউডের অভিনেত্রী শার্লিজ থেরন!অবশ্য ১০ সন্তানের মা হওয়ার জন্য ছোট্ট একটি শর্ত রয়েছে তাঁর। শর্তটি হচ্ছে, সব কয়েকটি বাচ্চাকে হতে হবে সম্প্রতি দত্তক নেওয়া এক বছর বয়সী জ্যাকসনের মতো।২০১২ সালের মার্চ মাসে জ্যাকসনকে দত্তক নিয়েছিলেন ‘মনস্টার’ ছবিতে অভিনয় করে অস্কারজয়ী অভিনেত্রী শার্লিজ থেরন। মাত্র নয় দিন বয়সী শিশুটিকে দত্তক নিয়ে নিজেই তার দেখাশোনার ভার নিয়েছিলেন তিনি। মাত্র এক বছর বয়সী জ্যাকসনকে অনেক বেশি পছন্দ করেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী ও প্রযোজক। বিভিন্ন অনুষ্ঠানে হাজির হলেও জ্যাকসনের প্রসঙ্গ টানতে ভোলেন না তিনি। ২০১০ সালে আইরিশ অভিনেতা স্টুয়ার্ট টাউনসেন্ডের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে ব্যক্তিগত জীবনে শার্লিজ এখনো একাই রয়েছেন।সম্প্রতি ই!নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে শার্লিজ বলেন, ‘জ্যাকসন বড় হচ্ছে। এ অবস্থায় আরও সন্তান আমি নিতে চাই কি না, সে বিষয়ে অনেকেই প্রশ্ন করেন। তাঁদের বলতে চাই, আমি ১০ বাচ্চার মা হতে চাই। কারণ, এখন সন্তানদের দেখাশোনা করার জন্য যথেষ্ট সময় আমার হাতে রয়েছে।’শার্লিজ থেরন আরও জানিয়েছেন, জ্যাকসনকে এখন তিনি প্রচুর সময় দিতে পারেন। কারণ, যে সময়টা তিনি সুন্দর চুলের পেছনে দিতেন, সে সময় এখন জ্যাকসনের জন্য বরাদ্দ।প্রসঙ্গত, ‘ম্যাড ম্যাক্স ফোর: ফিউরি রোড’ সিরিজে অভিনয়ের খাতিরে স্বর্ণকেশী অভিনেত্রী শার্লিজ থেরন তাঁর আকর্ষণীয় দীর্ঘ চুল কেটে ছোট করে ফেলেছেন।