ঘরেই হোক লেখাপড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম ক্রুজ ও কেট হোমস। সন্দেহ নেই, দুজনই খুব ব্যস্ত তারকা তাঁরা। কিন্তু এত ব্যস্ততা সত্ত্বেও মেয়ে সুরিকে সময় দিতে কিছুতেই ভোলেন না তাঁরা। এমনও হয়েছে, দুজনই শুটিং শেষ হওয়া মাত্রই সোজা উড়ে এসেছেন বাড়িতে; শুধু মেয়েকে সময় দেওয়ার জন্যই। এবার চার বছরে পা দিয়েছে সুরি। স্কুলে যাওয়া-আসার সময় হয়ে এল তার। কিন্তু হাজারো ব্যস্ততা সত্ত্বেও টম-কেট দুজনই চান ঘরে তাঁদের কাছেই পড়াশোনার প্রথম পাঠটা নিক তাঁদের মেয়ে। যদিও একজন সার্বক্ষণিক গৃহশিক্ষক রাখা হয়েছে সুরির জন্য, কিন্তু টম-কেট দুজনই মেয়েকে পড়ালেখা করানোর কাজে প্রচুর সময় দিচ্ছেন। ওয়েবসাইট।