ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিএন বাংলায় আজ রাত আটটা ৫০ মিনিটে দেখানো হবে নাটক ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে। লিখেছেন আনিসুল হক, পরিচালনা করেছেন আশরাফী মিঠু। অভিনয় করেছেন মিলন, সুমাইয়া শিমু,শান্তনু।মিলন আর শিমুর বিয়ে হয়েছে। বিয়ের রাতে বাসরঘরে শিমু বুঝতে পারে, মিলনের একটু হিন্দি ছবির নায়িকা-প্রীতি আছে। তার প্রিয় নায়িকা ঐশ্বরিয়া। তাই বিয়ের রাতেই সে ঘর থেকে ঐশ্বরিয়ার ছবি সরিয়ে ফেলে। ঘরের যেখানে যে নায়িকার ছবি পেল, তাই নিয়ে শুরু করল তোলপাড়। সব মিলিয়ে সংসার চলছিল ভালোই। একদিন বাড়িতে এল মিলনের এক দুঃসম্পর্কের বোন শান্তনু। তারপর শুরু হলো নানা ঘটনা ।