ঘাসফুলের কবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনটিভিতে আজ দুপুর আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি ঘাসফুলের কবি। কবি জয় গোস্বামীর গল্প অবলম্বনে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাবিব। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, কান্তা মাসউদ, শাহানা সুমি, শিরিন বকুল, অশোক বসাক, রোদ, শৈতী প্রমুখ। একটু বিরক্ত হয়েই ফোনটা রিসিভ করেন কবি ওমর শরীফ। অপর প্রান্তে নারীকণ্ঠ। বললেন, ‘আমি আপনার সব বই পড়েছি।’ তিনি কবির সঙ্গে দেখা করতে চান। মুহূর্তেই কবির একটি মেয়ের কথা মনে পড়ে, নাম ঘাসফুল। এমনই একটি ফোনের মধ্য দিয়ে পরিচয় হয়েছিল তাঁদের। কবিকে তাদের বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করেছিল ঘাসফুল।