প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণমাধ্যম সংস্থা ঘাসফুলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রখ্যাত নগরবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক নজরুল ইসলামকে সম্মাননা জানানো হয়।
একই সঙ্গে পরবর্তী অনুষ্ঠানে সম্মাননা জ্ঞাপনের জন্য কবি আসাদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এ সময় ঘাসফুলের উপদেষ্টা কথাসাহিত্যিক আতা সরকার, চেয়ারপারসন রওনক সুলতানা ও পরিচালক রাবিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
অধ্যাপক নজরুল ইসলামের প্রতিভাষণ ও আনিসুজ্জামানের সভাপতির ভাষণের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।