ঘুণপোকায় অভিনেত্রী মৌ, সহকারী সজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঘুণপোকা’ নাটকের দৃশ্যে সজল-মৌ
‘ঘুণপোকা’ নাটকের দৃশ্যে সজল-মৌ

সদ্যনির্মিত খণ্ড নাটক ‘ঘুণপোকা’য় তুমুল জনপ্রিয় এক অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। আর নাটকটিতে তাঁর সহকারী চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজলকে।
‘ঘুণপোকা’য় অভিনয় প্রসঙ্গে মৌ জানিয়েছেন, ‘নাটকটিতে নাটকীয়তা রয়েছে। দর্শকের জন্য যা চমকের পর চমক উপহার দেবে। আমার মনে হয়, ভালো একটি কাজ হয়েছে।’
এদিকে সজল জানিয়েছেন, ‘আমি ধারাবাহিকে অভিনয় করি না। নিয়মিত খণ্ড নাটক কিংবা টেলিছবিতে অভিনয় করছি। তাই দেখে শুনে বুঝে ভালো কাজ করতে হয়। আশা করছি, ‘‘ঘুণপোকা’’ নাটকটি আমার ভক্তদের কাছে ভালো লাগবে।’
জাকারিয়া সৌখিনের রচনায় ‘ঘুণপোকা’ নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াত্ মানিক। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মৌ এবং সজল। নাটকে মৌকে দেখা যাবে একজন তুমুল জনপ্রিয় অভিনেত্রীর চরিত্রে। আর সজল তাঁর সহকারী। কিন্তু দু’জনের মধ্যে একটা পুরোনো হিসাব-নিকাশ রয়েছে যা কুরে কুরে খায় সজলকে। মৌয়ের সামনে যখন পুরোনো হিসাব-নিকাশ এসে দাঁড়ায় তখন নাটকের গল্প মোড় নেয় ভিন্ন দিকে।