ঘুম নেই বিদ্যা বালানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখে একদম ঘুম নেই বলিউড তারকা বিদ্যা বালানের। সেই ১২ বছর বয়স থেকেই নাকি তিনি অনিদ্রায় ভুগছেন। নিজেই এই অনিদ্রার কথা প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের কাছে। এখন বিদ্যার বয়স ৩৩ বছর। বিদ্যা বলেছেন, ঘুমের জন্য তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। এখন বাড়তি মানসিক চাপ, দুশ্চিন্তা ইত্যাদি কাটিয়ে প্রতিদিন আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করছেন এই তারকা।