ঘুমপাড়ানি গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের মুখে ঘুমপাড়ানি গান শুনে নিদ্রার কোলে ঢলে পড়েনি এমন শিশু কমই পাওয়া যাবে। এবার মা নয়, ‘ঘুমপাড়ানি মাসি-পিসি’র গান শোনাবেন অলকা ইয়াগনিক। কদিন পরই অলকার নতুন গানের অ্যালবাম বাজারে আসছে। এর সব কটি গানই শিশুদের জন্য। এককথায় অ্যালবামটি ঘুমপাড়ানি গানের ছোট একটা সংকলন। ভারতের জাতীয় পুরস্কার জয়ী এই কণ্ঠশিল্পী নতুন অ্যালবাম নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘ঘুমপাড়ানি গান হচ্ছে শিশুদের জন্মগত অধিকার। ঘরে-বাইরে কর্মব্যস্ত মায়েরা এখন আর শিশুদের সেসব গান শুনানোর ফুরসত পান না। আমি চাই প্রত্যেক মা যেন রাতে শোয়ার আগে তাঁর বাচ্চাকে কাছে টেনে অন্তত একটা গান শোনান।’ ওয়েবসাইট।