ঘুমহীন সোনম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম কাপুর
সোনম কাপুর

ইদানীং সারারাত জেগেই থাকছেন বলিউডের অভিনেত্রী সোনম কাপুর। শুধু তাই নয়, দিনের বেলাতেও ঠিকমতো ঘুমাতে পারছেন না এই ‘সাওয়ারিয়া’ তারকা। অবশ্য সোনমের এই নিদ্রাহীনতার পেছনে কোনো রোমান্টিক কারণ নেই, তাঁর এ করুণ দশার পেছনের কারণ সম্পর্কে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোনমের বাড়ির পাশেই নতুন একটি ভবনের নির্মাণকাজ চলছে। সারাদিন মেশিনের বিকট শব্দে কান ঝালাপালা হবার জোগাড়। ‘খুবসুরত’ ছবির রিমেকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন সোনম। মূল ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী রেখা। এবার রেখার সেই চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে চরিত্রটি নিয়ে রীতিমতো গবেষণা শুরু করে দিয়েছেন সোনম। কিন্তু মেশিনের বিকট শব্দে দিনের বেলায় মন দিয়ে গবেষণার কাজ করতে না পারায় রাতের নিস্তব্ধ সময়টাকেই বেছে নিয়েছেন সোনম। তিনি সারারাত জেগে ‘খুবসুরত’ ছবির মঞ্জু গুপ্ত চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন। সারারাত জাগার পর দিনের বেলা ঘুমিয়ে ক্লান্তি দূর করার পথও খুঁজে পাচ্ছেন না বলিউডের প্রখ্যাত অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম। মেশিনের বিকট শব্দে দিনের বেলায়ও ঠিকমতো ঘুম হচ্ছে না তাঁর। সব মিলিয়ে চরম দুর্দশার মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে বেচারা সোনমকে।