ঘুমিয়ে পড়লেন পরিমণি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুড়ে যায় মন সিনেমার শুটিংয়ে পরিমণি ও সায়মন
পুড়ে যায় মন সিনেমার শুটিংয়ে পরিমণি ও সায়মন

শিরোনামটা চমকে ওঠার মতোই। লাইট-ক্যামেরা-অ্যাকশন। সব রেডি। শুটিং চলছে পুরোদমে। এত কিছুর মধ্যেই ঘুমিয়ে পড়লেন নায়িকা! তাও আবার নায়ক-নায়িকার চূড়ান্ত ‘ট্র্যাজেডি’র সময়! ১৫ নভেম্বর রাতে ঢাকার অদূরে পুবাইলে পুড়ে যায় মন সিনেমার শুটিং করছিলেন নায়িকা পরিমণি। শুটিংয়ের মধ্যেই ঘুমিয়ে পড়েন তিনি। তাঁর সঙ্গে ছিলেন নায়ক সায়মন।
নিজের ঘুমিয়ে পড়ার ছবিটি এরই মধ্যে ফেসবুকে শেয়ার দিয়েছেন পরিমণি। মুঠোফোনে জানালেন ঘুমিয়ে পড়ার রহস্য। ‘আমি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছি। নায়ক আমার জন্য কাঁদছে। এমন একটি দৃশ্যে আমার কাজ ছিল শুধু অচেতন অবস্থায় পড়ে থাকা। এই একটি দৃশ্য শেষ করতে সময় লেগেছে চার ঘণ্টারও বেশি। আর অনেক রাতে দৃশ্যটি ধারণ করায় একটু ক্লান্তও ছিলাম। সব মিলিয়ে ঘুমিয়ে পড়ার জন্য একদম উপযুক্ত অবস্থা ছিল আমার। পরে ইউনিটের অন্যদের ডাকে আমার ঘুম ভাঙে।’ হাসতে হাসতে বলেন পরিমণি।
পরিমণি ২২টি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় এসেছেন। ভালোবাসা সীমাহীন, রানা প্লাজা ও পাগলা দিওয়ানা—এই তিনটি ছবি মুক্তির অপেক্ষায়।
ইনোসেন্ট লাভ, নগর মাস্তান, মন জানে না মনের ঠিকানা, ধূমকেতু, লাভার নাম্বার ওয়ান, মহুয়া সুন্দরী ও পুড়ে যায় মন—এই সাতটি ছবির কাজ শেষের পথে।