ঘুরব একেবারে একা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্ন তো কত রকমের থাকে। সেই স্বপ্নের পেছনেই ছোটে মানুষ। আমরা তারকাদের কাছে জানতে চেয়েছিলাম তাঁদের স্বপ্নের কথা। হোক সেটা অপূরণীয়। হোক তা ‘ওয়াইল্ড ড্রিম’। তারকাদের সেসব স্বপ্ন নিয়েই আমাদের এবারের আয়োজন।
সাবিলা নূর
সাবিলা নূর

আমস্টারডামের অলিম্পিক স্টেডিয়ামের পাশ দিয়ে হাঁটছি আমি। ভেতরে ঢুকব কি ঢুকব না ভাবছি। ইতিউতি তাকাচ্ছি। ভেতরে ঢোকা নিয়ে খানিকটা দ্বিধা। একা এতদূর এসেছি, না ঢুকলে কী হয়! সাহস করে ঢুকে গেলাম স্টেডিয়ামে। তারপর...।
নেদারল্যান্ডসের এ শহরটিতে কদিন আগে গিয়েছিলাম। মোটামুটি সব জায়গা দেখা শেষ। এখন নতুন কোথাও যেতে চাই। নতুন কোনো দেশ, নতুন কোনো শহর...। এভাবে পুরো পৃথিবীটাই চষে বেড়াতে চাই আমি। পুরো পৃথিবী ঘুরব আমি, তবে সবার আগে যাওয়ার জন্য একটা তালিকা করেছি। প্রথমে যাব মালদ্বীপ, স্পেন ও গ্রিস—এই তিন দেশে।
তারপর ধীরেসুস্থে অন্য দেশগুলোয় যাব। আমার এ ভ্রমণে সঙ্গে আর কেউ থাকবে না। ঘুরব একেবারে একা। কিছু জায়গা আছে আমি শুধু নিজেকে নিয়ে যেতে চাই। সবকিছু থেকে দূরে, কোনো কাজ নেই, শুধু বেড়াব আর চারপাশটা দেখব। আর একা থাকলে নিজেকে যেভাবে আবিষ্কার করতে পারব, কেউ সঙ্গে থাকলে তো এটা পারব না। নতুন দেশে গেলে সেই দেশের মানুষ, সংস্কৃতি, ভাষার সঙ্গে পরিচিত হব। এই আনন্দটা আমি একা উপভোগ করতে চাই। কাউকে ভাগ দিতে চাই না। এ কারণেই একা যাওয়া।