ঘুরি দেশে দেশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়দিনে ছেলেমেয়েদের উপহার কেনা নিয়ে এখন দারুণ ব্যস্ত ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি জুটি। ছয় ছেলেমেয়ের জন্য বড়দিনের উপহার কিনছেন আর পরিকল্পনা আঁটছেন, পৃথিবীর আর কোন মাথায় ঘুরতে যাওয়া বাকি। কয়দিন আগে জানিয়েছিলেন, যাননি এমন কোনো দেশে এবার বড়দিন উপলক্ষে যাবেন, এখন অবশ্য পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছেন তাঁরা। কোনো বাছবিচার নয়। যে জায়গাটা মনে ধরবে, সেদিকেই নাকি ছুটবেন তাঁরা। ‘বাচ্চাদের সঙ্গে নিয়ে পৃথিবীর যেকোনো অংশে পাড়ি জমাতে রাজি আমরা। আমরা প্রচুর ঘোরাফেরা করব। কারণ, আমরা অ্যাডভেঞ্চার ভালোবাসি।’ বলেছেন অ্যাঞ্জেলিনা জোলি। ওয়েবসাইট।