ঘুরে আসুন
প্রদর্শনী
ক্যালকাটা পেইন্টার্স গ্রুপের অন্যতম সদস্য গোপাল ঘোষের চিত্র প্রদর্শনী। বেঙ্গল শিল্পালয়ে চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।
সুব্রত দাসের চিত্র প্রদর্শনী ‘দ্য মাকাব্রা ওয়ার্ল্ড’। ধানমন্ডির মাইডাস সেন্টারের এডওয়ার্ড কেনেডি সেন্টারে উদ্বোধন হবে কাল শনিবার সন্ধ্যায়। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।
নাটক
নাট্যকেন্দ্রের দুই যুগ পূর্তি উপলক্ষে উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়, আজ শুক্রবার ও কাল শনিবার সন্ধ্যা সাতটায়।
ঢাকা থিয়েটারের নাটক পঞ্চনারী আখ্যান। একক অভিনয় করেছেন রোজী সিদ্দিকী। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে, কাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায়।
মানিকগেঞ্জর সিঙ্গাইর উপজেলার নিরাভরণ থিয়েটার অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে উৎসেবর আয়োজন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে ১১ থেকে ১৩ অক্টোবর স্টুডিও থিয়েটার হলে এবং ১৮ থেকে ২০ অক্টোবর পরীক্ষণ থিয়েটার হলে। ১১ অক্টোবর নিরাভরণ থিয়েটারের জুঁইমালার সইমালা, ১২ অক্টোবর নিরাভরণ থিয়েটারের সামন্ত নথি, ১৩ অক্টোবর মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রমিথিউস, ১৮ অক্টোবর সামন্ত নথি, ১৯ অক্টোবর মহাকাল নাট্য সম্প্রদায়ের নিশিমন-বিসর্জন এবং ২০ অক্টোবর বুনন থিয়েটারের নকশী কাঁথার মাঠ। নাটকগুলো মঞ্চস্থ হবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায়।
চলচ্চিত্র
বলাকা সিনে ওয়ার্ল্ড
কিস্তিমাত ও তুই শুধু আমার: সকাল সোয়া ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।
ব্লকবাস্টার সিনেমাস
কিস্তিমাত: দুপুর সাড়ে ১২টা, বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায়।
আমরা করব জয়: বেলা একটা, সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।
ভ্যালকাইরি: বেলা দুইটা ও সন্ধ্যা ছয়টায়।
জ্যাক রায়ান: বেলা একটা ও বিকেল পাঁচটা ৫০ মিনিটে।
আন্নাবেল্লে: দুপুর সাড়ে ১২টা, বেলা দুইটা ৪০ ও সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে।
দ্য মেজ রানার: বেলা তিনটা ২০, বিকেল পাঁচটা ২০ ও রাত আটটায়।
টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস (থ্রিডি): দুপুর সাড়ে ১২টা, বেলা তিনটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।
ইনটু দ্য স্টর্ম: বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে।
হারকিউলিস (থ্রিডি): দুপুর সাড়ে ১২টা, বেলা দুইটা ৫০ ও বিকেল পাঁচটা ১০ মিনিটে।