ঘুরে আসুন
প্রদর্শনী
স্টোন। হামিদুজ্জামান খানের ভাস্কর্য প্রদর্শনী। উত্তরার গ্যালারি কায়ায়, আজ বিকেল পাঁচটায় উদ্বোধন। চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
বিমূর্ত প্রশান্তি। সৈয়দ হাসান মাহমুদের চিত্রপ্রদর্শনী। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে, আজ সন্ধ্যা ছয়টায় উদ্বোধন। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
‘শ্রেয়সী’। দলীয় প্রদর্শনী। গ্যালারি টোয়েন্টি ওয়ানে, চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
অনুষ্ঠান
ছায়ানটের শ্রোতার আসর। শিল্পী লিলি ইসলাম, দিবাকর বিশ্বাস ও অমিয়া হাসান। রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায়।
ফটোফি আয়োজিত সৃষ্টি সুখের উল্লাস তৃতীয় আলোকচিত্র উৎসব। ২৪ অক্টোবর বিকেল পাঁচটায় ঢাকা আর্ট সেন্টারে। উদ্বোধক মুস্তাফা মনোয়ার। প্রদর্শনী চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।
ছায়া কর্মকারের গান। গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায়।
‘আগস্টের এক রাত’। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে মুক্তবাকের কথামালার প্রযোজনা। সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে। গ্রন্থনা ও নির্দেশনা ইকবাল খোরশেদ। ২৪ অক্টোবর সন্ধ্যা ছয়টায়।
‘সৃজনে, ছন্দে-আনন্দে’ নৃত্যায়োজন। ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠান। ২৬ অক্টোবর সন্ধ্যা ছয়টায় উদ্বোধন।
নাটক
বটতলার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক নাট্যোৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মিলনায়তনে ও বহিরাঙ্গনে। শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টায় ভারতের তুরঙ্গমীর অনামিকা সাগরকন্যা ও সাতটায় বটতলার দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া, শনিবার সন্ধ্যা ছয়টায় পাপেট শো ও সাতটায় আরণ্যক নাট্যদলের ভঙ্গবঙ্গ, রোববার সন্ধ্যা ছয়টায় মাইম আর্টের যেমন কর্ম তেমন ফল ও সাতটায় প্রাচ্যনাটের বনমানুষ, সোমবার বিকেল পাঁচটায় ঋতু সাত্তারের পারফরম্যান্স আর্ট ও সন্ধ্যা সাতটায় থিয়েটারের কুহকজাল, মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় বটতলার জতুগৃহ ও সাতটায় থিয়েটার আর্ট ইউনিটের না-মানুষি জমিন, বুধবার সন্ধ্যা ছয়টায় হাওয়া বদলের গান ও সাতটায় নাগরিক নাট্যসম্প্রদায়ের নাম-গ্রোত্রহীন মান্টোর মেয়েরা, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় তীরন্দাজের অশ্রুত রূপকথা ও সাতটায় থিয়েট্রেক্সের দক্ষিণা সুন্দরী, শুক্রবার বেলা সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রের কান্ট স্কেয়ার মি দ্য স্টোরি অব মাদার, সন্ধ্যা ছয়টায়গীতলবঙ্গের গান ও সাতটায় ভারতের রঙ্গাশ্রমের মণিদীপা।
বরিশাল শব্দাবলী থিয়েটারের নাটক ফনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে আজ সন্ধ্যা সাতটায়।
চলচ্চিত্র
বলাকা সিনে ওয়ার্ল্ড
পিঁপড়াবিদ্যা ও আমরা করব জয়: সকাল সোয়া ১০টা, দুপুর সাড়ে ১২টা, সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।
স্টার সিনেপ্লেক্স
পিঁপড়াবিদ্যা: সকাল ১০টা ৫০, বেলা একটা, তিনটা ১০, বিকেল সাড়ে চারটা, পাঁচটা ২০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়।
টারজান (থ্রিডি): বেলা সাড়ে ১১টা, দুইটা ও সন্ধ্যা সাতটায়।
মিলিয়ন ডলার আর্ম (টুডি): বেলা সোয়া ১১টা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। গার্ডিয়ান অব গ্যালাক্সি (থ্রিডি): বেলা ১১টা, দেড়টা ও সন্ধ্যা সাতটায়। হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন (থ্রিডি): বেলা পৌনে দুইটা ও বিকেল সোয়া চারটায়।
ব্লকবাস্টার সিনেমাস
পিঁপড়াবিদ্যা: দুপুর সাড়ে ১২টা, বিকেল পাঁচটা ১০ ও সন্ধ্যা সাতটা ২০ মিনিটে। কিস্তিমাত: দুপুর সাড়ে ১২টা ও সন্ধ্যা সাতটায়।
মোস্ট ওয়েলকাম টু: বিকেল চারটায়।
আমরা করব জয়: বেলা সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।
ভ্যালকাইরি: বেলা দুইটা ও সন্ধ্যা ছয়টায়।
জ্যাক রায়ান: বিকেল পাঁচটা ১০ মিনিটে।
আন্নাবেল্লে: দুপুর সাড়ে ১২টা, দুইটা ৪০ ও সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে।
দ্য মেজ রানার: বেলা দুইটা ৪০ ও বিকেল পাঁচটা ২০ মিনিটে।
টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস (থ্রিডি): বেলা সাড়ে ১২টা, তিনটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। ইনটু দ্য স্টর্ম: বিকেল চারটা ৫০ ও সন্ধ্যা সাতটায়।
হারকিউলিস (থ্রিডি): বেলা দুইটা ৫০ মিনিটে।