ঘুরে দাঁড়াবার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল নাইনে আজ বেলা তিনটা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক ঘুরে দাঁড়াবার স্বপ্ন। নাটকটি লিখেছেন এবং পরিচালনা করেছেন আলভি আহমেদ। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নওশীন, শশী, কল্যাণ, শাহাদাৎ হোসেন, ওয়াহিদা মল্লিক। একসময় সুমনের বউ দীপা ছিল, সংসার ছিল, ভালো চাকরিও ছিল। অফিস-পার্টিতে সুমনের পরিচয় হয় জ্যোতির সঙ্গে। জ্যোতি একজন যৌনকর্মী। স্ত্রীর সঙ্গে সুমনের সম্পর্কের অবনতি ঘটে। ধীরে ধীরে দীপা, জ্যোতি, চাকরি—সব হারিয়ে যায় সুমনের জীবন থেকে। তার চারদিক বিবর্ণ, ধূসর। কোথাও কোনো সবুজ নেই।