ঘুড়ি দেখে ‘কাইটস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশের দিকে তাকিয়ে ছিলেন চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন। এমন সময় দুটি ঘুড়ি দেখতে পান তিনি। মৃদুমন্দ হাওয়ায় উদাস একটা ভাব নিয়ে উড়ছিল ঘুড়ি দুটি। মাঝেমধ্যেই একটি আরেকটি সঙ্গে প্রায় লেগে যাচ্ছিল। পরমুহূর্তে আবার পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছিল ঘুড়িগুলো। আর তা দেখে দারুণ এক কল্পনা খেলে যায় রাকেশের মাথায়। নিমিষে তৈরি হয়ে যায় একটি ছবি তৈরির ভাবনা। নামও ঠিক করে ফেলেন তিনি—কাইটস, যার অর্থ ‘ঘুড়ি’। ছবির পরিচালক অনুরাগ বসু বলেন, ‘কাইটস নামটি আসলে রূপক অর্থে ব্যবহূত হয়েছে।’ ওয়েবসাইট।