ঘৃণাকে ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেট স্টোরি টু ছবির পোস্টার
হেট স্টোরি টু ছবির পোস্টার

‘ঘৃণার গল্প’কে দর্শকেরা এভাবে ভালোবাসবে, কে ভেবেছিল! ২০১২ সালে মুক্তি পেয়েছিল হেট স্টোরি৷ ছবিটা বক্স অফিসে গোত্তা খেয়ে পড়েছিল৷ তবে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির সিক্যুয়েল বেশ সাড়া ফেলবে বলেই মনে হচ্ছে৷ কারণ এরই মধ্যে হেট স্টোরি টুর ট্রেলার ইউটিউবে ১০ লাখেরও বেশিবার দেখা হয়েছে, যদিও মাত্র এক দিনে! ছবির ট্রেলারেই এত আলোড়ন? আসল ছবি কতটা বাজিমাত করে, সেটাই এখন দেখার৷ ছোট পর্দার পরিচিত মুখ সুরভিন চাওলা, সুশান্ত সিং ও জয় ভানুশালি অভিনয় করেছেন এবার৷ পরিচালক বিশাল পান্ডে৷ আগামী মাসে মুক্তি পাবে ছবিটি৷ জি নিউজ৷