ঘোড়সওয়ার এমা ওয়াটসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঙ্খিরাজ ঘোড়ায় চেপে হাজির রাজপুত্তুরের জন্য আর অপেক্ষা করে কী লাভ! এমা ওয়াটসন এবার নিজেই ঘোড়সওয়ারি হতে চান। ইংলিশ এই অভিনেত্রী নিচ্ছেন ঘোড়া দাবড়ানোর প্রশিক্ষণ। আসলে নতুন ছবি দ্য কুইন অব টিয়ারলিংয়ের জন্য ঘোড়ায় চড়া আর তলোয়ার চালানো শিখতে হচ্ছে এমাকে। ছবিতে কেলসি গ্লিন চরিত্রে অভিনয় করবেন এই ২৪ বছর বয়সী। নিজের স্ট্যান্টগুলো নিজেকেই দিতে হবে। তাই এই প্রশিক্ষণ। কেলসি যে ১৯ বছর বয়সী ঘরহারা এক দস্যি মেয়ে। এই ছবিতে মেকআপও ব্যবহার করবেন না এমা। আইএএনএস।