ঘোষিত হলো হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডে​মীতে নজরুলসংগীত সম্মেলনে গান করেন নাশিদ কামাল  l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডে​মীতে নজরুলসংগীত সম্মেলনে গান করেন নাশিদ কামাল l ছবি: প্রথম আলো

‘হুামায়ূন আহমেদের গুরুত্বের কথা আমাদের সব সময় মনে রাখতে হবে। কারণ, আমাদের সাহিত্য ধীরে ধীরে ধাপে ধাপে একটা পর্যায়ে উন্নত হলেও হুঁমায়ূন আহমেদ তাকে বিপুল প্রসার দিয়েছেন। তার আগে অনেক শক্তিশালী লেখক এসেছিলেন, কিন্তু হুরমায়ূন আহমেদ আসার পরেই আমাদের পাঠকদের দৃষ্টি বাংলাদেশের সাহিত্যের প্রতি আবদ্ধ হয়েছিল।’ প্রয়াত হুখমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ বছর চালু হওয়া এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
বাংলা একাডেমির সভাকক্ষে গতকাল রোববার বিকেলে তাঁর বক্তব্যের আগে এই বছরের পুরস্কারপ্রাপ্তদের নাম জানান পুরস্কারের উদ্যোক্তা অন্যদিন-এর সম্পাদক মাজহারুল ইসলাম। প্রথমবার এ পুরস্কার পাচ্ছেন বরেণ্য কথাসাহিত্যিক শওকত আলী ও তরুণ লেখক সাদিয়া মাহজাবীন ইমাম।
অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে শামসুজ্জামান খান আরও বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের মুক্তচিন্তার জগৎ ভয়াবহ সংকটের মুখোমুখি হয়েছে, এখানে হুামায়ূনের সাহিত্য আমাদের শক্তিশালী হাতিয়ার হতে পারে। এ পুরস্কারের মাধ্যমে যদি প্রগতিশীল সাহিত্যিকেরা মর্যাদা পান, তবে তাঁদের মাধ্যমে আমাদের সাহিত্য মুক্তবুদ্ধির অভিযাত্রাকে আরও প্রসারিত করতে পারে।’
মাজহারুল ইসলাম হুঁমায়ূন আহমেদের সঙ্গে অন্যদিন পরিবারের সম্পর্কের স্মৃতিচারণা করে বলেন, ‘তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এ পুরস্কার প্রবর্তন করেছি। প্রতিবছর ১২ নভেম্বর হুকমায়ূন আহমেদের জন্মদিনের আগের দিন আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে।’

বাংলা একাডেমিতে হ‌ুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়
বাংলা একাডেমিতে হ‌ুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়


এবার পুরস্কারপ্রাপ্তদের মনোনয়নের জন্য গঠিত পাঁচ সদস্যের বিচারকমণ্ডলীর সভাপতি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। জুরিবোর্ডে ছিলেন হায়াৎ মামুদ, আবুল হাসনাত, পূরবী বসু ও সৈয়দ মনজুরুল ইসলাম।
এক্সিম ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব করপোরেট অ্যাফেয়ার্স সঞ্জীব চ্যাটার্জিও বক্তৃতা দেন।
১২ নভেম্বর বাংলা একাডেমিতে পুরস্কার দেওয়া হবে। সম্মাননা স্মারকসহ পুরস্কার হিসেবে শওকত আলী পাবেন পাঁচ লাখ টাকা, সাদিয়া মাহজাবীন ইমাম পাবেন এক লাখ টাকা।
শিল্পকলায় নজরুলসংগীত সম্মেলন
‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি’—নজরুলের অতিপরিচিত গানটি দিয়ে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শুরু হলো দুই দিনের নজরুল সম্মেলন। নজরুলসংগীত শিল্পী পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন দর্শকদের স্বাগত জানান সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত মোস্তফা। শুভেচ্ছা জানান কবির নাতনি খিলখিল কাজী।
শুরুতে সমবেত কণ্ঠে দেশের গানটির পর ছিল শিল্পীদের একক পরিবেশনা।