চক শিমলায় ‘কৃষকের বৈশাখী আনন্দ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাইখ সিরাজ এবার তাঁর কৃষকের বৈশাখী আনন্দ আয়োজন করেছেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার দুর্গম গ্রাম চক শিমলায়। ওখানে কেন? শাইখ সিরাজ বললেন, ‘যোগাযোগের ক্ষেত্রে একেবারেই পিছিয়ে থাকা এই গ্রামটি একুশ শতকেও সবকিছু থেকে বঞ্চিত। নাগরিক সুবিধার কোনো কিছুই নেই সেখানে। যত দূর জানতে পেরেছি, ওই এলাকায় আত্মহত্যার প্রবণতা খুব বেশি। এর কারণ খুঁজতে গিয়ে দেখি, এলাকার মানুষের মধ্যে নানা কারণে হতাশা। বড় কারণটি হলো দারিদ্র্য। নুন আনতে পান্তা ফুরায়—এমন অবস্থা প্রায় সবারই। এখানে হালখাতা বলে কোনো শব্দ কারও জানা নেই। কোথা দিয়ে বৈশাখ আসে, কোথা দিয়ে যায়—তারা কেউ টেরই পায় না। এই এলাকার মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি ও মুখে হাসি ফোটানোর জন্য কৃষকের বৈশাখী আনন্দ এখানে আয়োজন করেছি।’শাইখ সিরাজ আরও বলেন, ‘একসময় বৈশাখী আনন্দ ছিল গ্রামগঞ্জে। এখন তা উদ্যাপন করছে নাগরিক সমাজ। কিন্তু আমরা চাই সেই গ্রামের মানুষকে নিয়েই বাংলা নববর্ষ উদ্যাপন করতে।’তিনি জানান, এই এলাকার মানুষের আনন্দ দেওয়ার জন্য পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে গ্রামবাংলার নানা খেলাধুলা দিয়ে। চ্যানেল আইয়ে অনুষ্ঠানটি দেখানো হবে পয়লা বৈশাখ রাত সাড়ে ১১টায় এবং পরদিন বেলা সাড়ে তিনটায়।