চকলেটকে না বলেননি রেখা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকলেট কে না পছন্দ করে! আর সবার মতোই বলিউডের অভিনেত্রী রেখারও চকলেট ভীষণ পছন্দ। ক্যামেরার আড়ালে রহস্যময় জীবনযাপনের কারণে ছোট পর্দার অনেক অনুষ্ঠানকে সরাসরি না করে দিলেও শেষপর্যন্ত চকলেটকে আর না করতে পারেননি মাদাম এক্স খ্যাত এ অভিনেত্রী। তাই শিগগিরই বিখ্যাত একটি ব্র্যান্ডের চকলেটের বিজ্ঞাপনে দেখা যেতে পারে তাঁকে। এক খবরে জানিয়েছে মিডডে। ছোটো পর্দা থেকে দূরে সরে থাকতে চাইলেও তাঁর পছন্দের বিজ্ঞাপনটির জন্য সম্মতি দিয়েছেন রেখা। এ বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করবেন চলচ্চিত্র পরিচালক ইমতিয়াজ আলী। এ বিজ্ঞাপনে রেখার সঙ্গে আরও কয়েকজন তারকাকেও দেখা যেতে পারে, এঁদেরই একজন হচ্ছেন রাভিনা ট্যাণ্ডন। বিখ্যাত একটি চকো বারের এ বিজ্ঞাপনটি মূলত তরুণদের কথা মাথায় রেখেই নির্মাণ করা হচ্ছে।