চকলেটে ‘না’ নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট পর্দায় রেখা আসছেন—এমন গুজব শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। নাচের রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’র প্রস্তাব পেয়েও মানা করে দিয়েছিলেন তিনি। তবে এবার আর ‘না’ নেই। কারণ, বিজ্ঞাপনটি যে চকলেটের। একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের চকলেটের বিজ্ঞাপনচিত্রে রেখা হিসেবেই দেখা যাবে তাঁকে। তাঁর ডিভা ভাবমূর্তি তুলে ধরা হবে এই বিজ্ঞাপনচিত্রে। চিত্র পরিচালক ইমতিয়াজ আলী এটি পরিচালনা করবেন। তরুণদের জন্যই বিজ্ঞাপনচিত্রটি বানানো হচ্ছে। ব্যবহার করা হবে কিছু হিংলিশ (হিন্দি-ইংরেজি) শব্দও। মিড-ডে।