চক্ষু দান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাইয়ের ভুবনমোহিনী সৌন্দর্যের মূলে আছে তাঁর অসাধারণ চোখ জোড়া। সেই চোখ জোড়াই তিনি বিলিয়ে দিতে চান। সম্প্রতি মরণোত্তর চক্ষুদানের ঘোষণা দিয়েছেন এই বলিউড অভিনেত্রী। গত বৃহস্পতিবার ক্যানসার রোগীদের সহায়তাকারী একটি সংগঠন পরিদর্শনে গিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী। সেখানেই তিনি এই ঘোষণা দেন। তবে এটুকুতেই ঐশ্বরিয়া শেষ করেননি তাঁর দায়িত্ব। দুজন ক্যানসার রোগীর চিকিৎসা এবং তাঁদের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন নিজের কাঁধে। ঐশ্বরিয়ার সঙ্গে ছিলেন অক্ষয় কুমার। ক্যানসার রোগীদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটিয়েছেন তাঁরা সেদিন। নেচে-গেয়ে হাসি ফোটানোর চেষ্টার কোনো ত্রুটি করেননি ক্যানসার আক্রান্ত মানুষগুলোর মুখে। ওয়েবসাইট।