চঞ্চল চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে প্রথম কাজ করার সময়টা ১৯৯৬ সাল। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়ি। সেই বছরই আমি আরণ্যক নাট্যদলে যোগ দিই। যোগ দেওয়ার পর পরই আরণ্যক নাট্যদলের শিশু থিয়েটার দলে কালো দৈত্য নাটকে অভিনয় করি। মান্নান হিরার লেখা নাটকটির নির্দেশনায় ছিলেন এজাজ মুন্না। ওই বছরই আরণ্যক নাট্যদলের আব্দুল্লাহেল মাহমুদের লেখা প্রাকৃতজন কথা নাটকটিতে একজন নির্বাক প্রহরীর চরিত্র পাই। এর পরই জয়জয়ন্তী নাটকে হারমোনিয়াম বাদকের বিকল্প চরিত্রটি করি। ২০০০ সালে করলাম ময়ূর সিংহাসন নাটকটি। এখানে নাটকের মধ্যে আমি গানের দলের সংগীত পরিচালক। নাটকটি এখনো ঢাকার মঞ্চে তুমুল জনপ্রিয়। মান্নান হিরার লেখা নাটকটির নির্দেশনায় আছেন শাহ আলম দুলাল। এরপর একে একে মামুনুর রশীদের নির্দেশনায় জনপ্রিয় নাটক সংক্রান্তি, রাঢ়াঙ ও শত্রুগণ-এ অভিনয় করেছি। তার আগে বাঙলা থিয়েটারের হয়ে মামুনুর রশীদের লেখা ও ফয়েজ জহিরের নির্দেশনায় চে’র সাইকেল নাটকটিতে অভিনয় করি।