চঞ্চল চৌধুরীর 'কানামাছি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চঞ্চল চৌধুরী জানালেন, কানামাছি ছবির শুটিং শুরু হবে ২০ সেপ্টেম্বর। শুরুতে শুটিং হবে এফডিসিতে। এরপর হবে সিলেট, বান্দরবান ও কক্সবাজারে।
ছবিতে নিজের চরিত্রটি নিয়ে এখনই কিছু বলতে চাননি চঞ্চল। চরিত্রের প্রসঙ্গে শুধু বললেন, ‘গল্পটি খুবই ভালো লেগেছে। রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্প। আগের চারটি চলচ্চিত্রে যে ধরনের চরিত্রগুলোতে অভিনয় করেছি, সেগুলো থেকে কানামাছির চরিত্র একেবারেই আলাদা। এই ছবিতে দুটি সমান্তরাল চরিত্র থাকছে। তার মধ্যে একটিতে আমি অভিনয় করব।’
কানামাছি ছবিতে গান থাকছে সাতটি। সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি।