চঞ্চল-তিশার ‘প্রযত্নে ভালোবাসা’
‘প্রিতুলা ও অন্তিকের চার বছরের সম্পর্ক। এই চার বছরের প্রতিটি দিন তারা একে অপরের সঙ্গে দেখা করেছে। কিন্তু বিয়ের সময় বেঁকে বসল প্রিতুলা। ২৪ ঘণ্টা অন্তিকের সঙ্গে যোগাযোগহীন থাকার সিদ্ধান্ত নেয় সে। এই ২৪ ঘণ্টায় তারা দেখা করা তো দূরের কথা ফোনেও কথা বলবে না। এরপর একে অপরের প্রতি যে আকর্ষণটা তারা অনুভব করবে, সেটাই হবে প্রকৃত ভালোবাসা। আর সেই অনুভূতি নিয়ে যেন অন্তিক বিয়ের প্রস্তাব দেয় প্রিতুলাকে। কিন্তু এই ২৪ ঘণ্টার দূরত্ব চিরদিনের দূরত্ব হয়ে অন্তিকের বুকে গেথে যায়। এটি ‘প্রযত্নে ভালোবাসা’ নাটকের গল্প। কোরবানির ঈদে বাংলাভিশনে প্রচারের জন্য নির্মিত এ নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে।‘প্রযত্নে ভালোবাসা’ নাটকের অন্তিক ও প্রিতুলার চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও তিশা।দাউদ হোসাইনের লেখা নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। তিনি বলেন, ‘গল্পটি চমত্কার। তিশা ও চঞ্চল অভিনয়ও করেছে চমত্কার। আশা করছি টিভির দর্শকদের ঈদের আনন্দ অনেকখানি বাড়িয়ে দেবে এ নাটকটি।’