চঞ্চলের গান
এবার সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে গান করবেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। এরই মধ্যে ভূপেন হাজারিকার জনপ্রিয় গান ‘গঙ্গা আমার মা’ গানের নতুন মিউজিক ট্র্যাক তৈরি করেছেন ফুয়াদ। সময় ও সুযোগ করে গনটিতে কণ্ঠ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন চঞ্চল। চঞ্চল চৌধুরী জানান, কিছুদিন আগে ইফতেখার ফাহিমর আমাদের গল্প টেলিছবিতে গেয়েছিলেন রবীন্দ্রসংগীত ‘পুরানো সেই দিনের কথা’। গানটির সংগীতায়োজন করেন ফুয়াদ। তখন দুজনের মধ্যে একটা যোগাযোগ তৈরি হয়। ফুয়াদ তাঁর সংগীতায়োজনে চঞ্চলকে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করার প্রস্তাব দেন। চঞ্চল তাতে সম্মতি দেন। এখন চঞ্চলের জন্য কিছু জনপ্রিয় গানের নতুন ট্র্যাক তৈরি করছেন ফুয়াদ।চঞ্চল বলেন, ‘ফুয়াদের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে। কিন্তু এর জন্য সময় ও প্রস্তুতি দরকার।’মনপুরা ছবিতে গান করেন চঞ্চল। বেরিয়েছে তাঁর একক অ্যালবাম পালকি। কয়েকটি মিশ্র অ্যালবামেও গান করেন তিনি।